
স্টাফ রিপোর্টার, হাতিয়া
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের উন্নয়নে দ্বিতীয় কিস্তিতে ৫ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বরাদ্দ দেওয়া হয়।
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের হাতিয়া উন্নয়ন সেলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন অফিসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার কথা বলা হয়েছে।